শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

দামুড়হুদায় টিসিবির নিম্নমানের চাল বিতরণের অভিযোগ

অনলাইন ডেক্স / ২৯ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিতরণ নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বিশেষ করে নিম্নআয়ের মানুষের জন্য বরাদ্দ চালের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা।

 

অভিযোগ রয়েছে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার সীমান্তবর্তী কুড়–লগাছি ইউনিয়ন পরিষদে বিতরণ করা চালের মধ্যে পোকা পাওয়া যাচ্ছে, যা খাদ্য হিসেবে ব্যবহারের অযোগ্য।

 

টিসিবির পণ্য বিতরণের সময় বেশ কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করেন, তারা যে চাল পেয়েছেন তা অত্যন্ত নিম্নমানের এবং চালের ভেতরে ছোট ছোট পোকা রয়েছে।এতে করে ওই চাল রান্না করা তো দূরের কথা, ব্যবহারই করা যাচ্ছে না।

এক ভুক্তভোগী পরিচয় গোপন রাখার শর্তে বলেন, ‘আমরা গরিব মানুষ, কম দামে চাল পাই বলে টিসিবির ওপর নির্ভর করি। কিন্তু যে চাল দেওয়া হচ্ছে, তা খাওয়ার উপযোগী না। চাল ধোয়ার সময়ই পোকা ভেসে ওঠে।এটা আমাদের সঙ্গে অন্যায়।’

আরেক ভুক্তভোগী বলেন, ‘সরকার আমাদের জন্য যে সহায়তা দিচ্ছে, সেটা যদি এভাবে নষ্ট হয়, তাহলে আমরা কোথায় যাব? এমন চাল তো পশুকেও খাওয়ানো যায় না।’

 

কুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন বলেন, ‘টিসিবির পণ্য বিতরণের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই, ওটা ডিলার জানে।’

 

ডিলারের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

 

উপজেলা নির্বাহী অফিসার উবাইদুর রহমান সাহেল জানান, ওই চাল সরকারি খাদ্য গোদামের পোকা হওয়ার কথা নয়, বিষয়টি আমি দেখছি।


More News Of This Category