শিরোনামঃ
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা  রাসিক প্রশাসকের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, খুশি শিক্ষার্থীরা গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষে নিহত ১ হাম ও উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু সশস্ত্র বাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে অর্থনীতি পুনরুদ্ধারে আরো দুই বছর সময় প্রয়োজন : তথ্যমন্ত্রী বিশেষ সেবা সপ্তাহে সিএজি নূরুল ইসলামের ডিএফডি কার্যালয় পরিদর্শন এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০ : যাত্রী কল্যাণ সমিতি শালিখার নবাগত ইউএনও ও ওসির সাথে প্রেসক্লাব শালিখা সাংবাদিকদের মতবিনিময় ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

অনলাইন ড্রেস / ২৬ প্রকাশিত সময়:
রবিবার, ১০ মে, ২০২৬

দক্ষিণ আফ্রিকার নিউ ক্যাসেল এলাকায় বাংলাদেশি এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সময় শনিবার (৯ মে) বিকেলে নিজ গাড়ির ভেতর তাকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার পরিবার, স্থানীয় সহকর্মী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

নিহত ওই যুবকের নাম সুমন মিয়া।

 

 

তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর গ্রামের মইজ উদ্দিনের ছেলে। সুমন দীর্ঘ ১৪ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান এবং সেখানে ব্যবসা শুরু করেন।

নিহত সুমনের সহকর্মীরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সুমনের পরিবার জানায়, শনিবার (৯ মে) স্থানীয় সময় বিকেলে দক্ষিণ আফ্রিকায় কেনাকাটা শেষে নিজ গাড়ি নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন সুমন।

 

 

সেসময় নিউ ক্যাসেল এলাকায় পৌঁছালে গাড়ির ভেতরে বসে থাকা অবস্থায় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। স্থানীয় পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে তার সহকর্মীরা সুমনের পরিবারকে জানিয়েছেন।

 

 


More News Of This Category