শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

তেহরানে ভয়াবহ বিমান হামলা, ব্যাপক প্রাণহানির আশঙ্কা

অনলাইন ডেক্স / ৮৯ প্রকাশিত সময়:
শনিবার, ১৪ মার্চ, ২০২৬

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় কেঁপে উঠেছে ইরানের রাজধানী তেহরান। শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাতে শুরু হওয়া এই হামলায় শহরের বিভিন্ন এলাকায় একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বহু বেসামরিক নাগরিকের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শনিবার ভোররাত পর্যন্ত তেহরানের মধ্য, উত্তর, পূর্ব ও পশ্চিম অংশে ধারাবাহিকভাবে বোমাবর্ষণ চালানো হয়।

গভীর রাতে শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

তেহরানের বাসিন্দারা জানান, রাত প্রায় ১টার দিকে শহরের একাধিক এলাকা থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। পশ্চিম তেহরানের পুনক এলাকার বাসিন্দারা বলেন, অল্প সময়ের মধ্যে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ তারা শুনেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বাসিন্দা লিখেছেন, ‘মাত্র এক মিনিটে আমি আটটি বিস্ফোরণের শব্দ গুনেছি।

এর আগেও অনেকক্ষণ ধরে বিস্ফোরণ চলছিল। যদি সকাল পর্যন্ত বেঁচে থাকি, তাহলে হয়তো এই রাতটাকেই এই যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর রাত হিসেবে মনে রাখব।’ 

হামলার সময় যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ও ইন্টারনেট সীমিত করে দেওয়ার অভিযোগও উঠেছে। এক ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘ইন্টারনেট এতটাই সীমিত যে ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করেও সংযোগ পাওয়া যায় না।

কিন্তু মৃত্যু এখানে সহজলভ্য।’ 

আরেকজন লেখেন, ‘বহু বছর ধরে যে দুঃস্বপ্নের আশঙ্কা করছিলাম, গত দুই মাসে তার অনেকটাই বাস্তব হয়ে গেছে। শাসকদের ভুল আর বাইরের চাপের মাঝে সাধারণ মানুষ এখন যুদ্ধ ও ধ্বংসের মুখে।’

একটি বাড়ি ধ্বংস হয়ে যাওয়ার বর্ণনা দিতে গিয়ে ফাতেমা নামে এক নারী জানান, তার পরিচিত এক পরিবারের বাড়ি থানার পাশেই ছিল। হামলায় পুরো বাড়িটি ধ্বংস হয়ে গেছে।

তিনি বলেন, এক সপ্তাহ আগে ওই এলাকা খালি করার সতর্কতা দেওয়া হয়েছিল। সবাই চলে গেলেও এক বৃদ্ধ দম্পতি ছিলেন, যাদের যাওয়ার আর কোনো জায়গা ছিল না। 

মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেছেন, শুক্রবারের হামলা ছিল চলমান সংঘাত শুরুর পর সবচেয়ে তীব্র হামলাগুলোর একটি। পেন্টাগনের তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের প্রায় ১৫ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

তেল আবিবের দাবি, তারা ইরানের ভূখণ্ডে প্রায় ৭ হাজার ৬০০ বার হামলা চালিয়েছে, যার বেশিরভাগই ছিল ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে লক্ষ্য করে।

এর জবাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীও ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে।

এই সংঘাতের প্রভাবে বিশ্ববাজারেও প্রভাব পড়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে।

এদিকে হামলার মধ্যেই শুক্রবার তেহরানে এক প্রতিবাদ সমাবেশে অংশ নেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং শীর্ষ কয়েকজন কর্মকর্তা। সেখানে বিক্ষোভকারীরা ‘মার্কিন যুক্তরাষ্ট্রের মৃত্যু’ ও ‘ইসরায়েলের মৃত্যু’ স্লোগান দেন।

অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা সচিবের দাবি, হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সম্ভাব্য উত্তরসূরি মোজতবা খামেনিও আহত হয়েছেন।

চলমান সংঘাতের মধ্যে ইরানের সাধারণ মানুষের দুর্ভোগও চরমে পৌঁছেছে। জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী, ইরানের অভ্যন্তরে প্রায় ৩২ লাখ মানুষ ইতোমধ্যে বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য ও ওষুধের সংকটও তীব্র আকার ধারণ করেছে।

সূত্র : বিবিসি ফার্সি


More News Of This Category