দেশব্যাপী মশাবাহিত রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ ক্যাম্পেইন ‘মশার বিরুদ্ধে এক্সট্রিম অভিযান’ শুরু করেছে বসুন্ধরা এক্সট্রিম কেয়ার।
বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১টায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার্সে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই ক্যাম্পেইন শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান, চিফ সেলস অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান, চিফ হিউম্যান রিসোর্স অফিসার ইমরান বিন ফেরদৌস, হেড অব মার্কেটিং মোহাম্মদ আলাউদ্দিন, হেড অব সেলস মোহাম্মদ আবদুল ওয়ারেস এবং ডেপুটি ম্যানেজার (মার্কেটিং) শোয়েব মাহমুদসহ কম্পানির অন্য কর্মকর্তারা।
আয়োজকরা জানান, গত এক বছরে দেশে ডেঙ্গুসহ মশাবাহিত রোগে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্য সুরক্ষায় সম্মিলিত উদ্যোগের গুরুত্ব আরো বেড়েছে।
এই বাস্তবতাকে সামনে রেখে বসুন্ধরা এক্সট্রিম কেয়ার জনগণকে সচেতন করা এবং মশা নিয়ন্ত্রণে কার্যকর অভ্যাস গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই ক্যাম্পেইন চালু করেছে।ক্যাম্পেইনের আওতায় বসুন্ধরা আবাসিক এলাকা থেকে কার্যক্রম শুরু হয়েছে, যা পর্যায়ক্রমে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাতেও সম্প্রসারণ করা হবে। আয়োজকরা বলেন, মশাবাহিত রোগ প্রতিরোধে সাধারণ জনগণকেও নিজ নিজ অবস্থান থেকে আমাদের সঙ্গে এই অভিযানে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে, যাতে সবাই মিলে নিজেদের আশপাশের এলাকায় বাড়তে থাকা মশার বিস্তার রোধ ও নিধনে কার্যকর ভূমিকা রাখতে পারেন।
এ অভিযানের মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংস, ব্যক্তিগত সুরক্ষা এবং প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর জোর দেওয়া হবে।
আয়োজকরা বলছেন, আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা ও জমে থাকা পানি অপসারণ, ঘুমানোর সময় মশারি ব্যবহার, ঘরে ও আশপাশে মশা প্রতিরোধক ব্যবহার করার মাধ্যমে মশাবাহিত রোগ প্রতিরোধ সম্ভব।
পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে বসুন্ধরা এক্সট্রিম কেয়ার তাদের কার্যকর দুটি মশা প্রতিরোধক পণ্য—বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল ইনসেক্টকিলার ও বসুন্ধরা এক্সট্রিম মশার কয়েল—ব্যবহারের মাধ্যমে ঘরের ভেতর ও আশপাশে মশার ঝুঁকি কমানোর আহ্বান জানিয়েছে।
বসুন্ধরা এক্সট্রিম কেয়ার আশাবাদী, মশার বিরুদ্ধে এক্সট্রিম অভিযান ক্যাম্পেইনের মাধ্যমে জনসচেতনতা বাড়বে এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের ঝুঁকি উল্লেখ যোগ্যভাবে হ্রাস পাবে।