সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ঠাকুরগাঁওয়ে বিশেষ অভিযানে ১০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক / ৫৬ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার পিচ ইয়াবাসহ সুলতানা শিল্পী (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

 

বুধবার (৪ মার্চ) থানার চাপোরিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

 

 

ঠাকুরগাঁওয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারী পরিচালক হারুন অর রশিদ বলেন, ‘এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category