পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ২ নং কোষারানীগঞ্জ ইউনিয়নের উত্তর মালঞ্চা গ্রামের পাশে টাঙ্গন নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।
নিহত কিশোরের নাম মহাদেব (২৪) । তিনি কাটাবাড়ি এলাকার সুভাষের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে মহাদেবসহ চার বন্ধু টাঙ্গন নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা নদীর এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করে। এ সময় তিন বন্ধু নিরাপদে নদী পার হতে সক্ষম হলেও মহাদেব নদীর মাঝপথে পানিতে তলিয়ে যায় এবং নিখোঁজ হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তাদের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে অংশ নেন। প্রায় আধা ঘণ্টার চেষ্টার পর স্থানীয় জনতা ও উদ্ধারকর্মীদের সহযোগিতায় নদী থেকে মহাদেবের মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারের পর মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীও এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে টাঙ্গন নদীতে পানির স্রোত বৃদ্ধি পাওয়ায় নদীতে গোসল ও সাঁতার কাটার সময় সবাইকে সতর্ক থাকা প্রয়োজন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


















আপনার মতামত লিখুন :