শিরোনামঃ
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা  রাসিক প্রশাসকের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, খুশি শিক্ষার্থীরা গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষে নিহত ১ হাম ও উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু সশস্ত্র বাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে অর্থনীতি পুনরুদ্ধারে আরো দুই বছর সময় প্রয়োজন : তথ্যমন্ত্রী বিশেষ সেবা সপ্তাহে সিএজি নূরুল ইসলামের ডিএফডি কার্যালয় পরিদর্শন এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০ : যাত্রী কল্যাণ সমিতি শালিখার নবাগত ইউএনও ও ওসির সাথে প্রেসক্লাব শালিখা সাংবাদিকদের মতবিনিময় ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন তরুণীর মৃত্যু

অনলাইন ড্রেস / ২৮ প্রকাশিত সময়:
রবিবার, ১০ মে, ২০২৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের তাসলিমা আক্তার (৩২) নামে এক মানসিক ভারসাম্যহীন তরুণী ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। শনিবার (৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত তাসলিমা আক্তার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ মধ্যপাড়া এলাকার মেজর গনির সাহেবের বাড়ির মো. শানু মিয়ার মেয়ে।

 

পারিবারিক সূত্রে জানা যায়, তাসলিমা দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

 

 

শুক্রবার বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে শনিবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।

স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন।খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশ জানায়, পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং নিহত ব্যক্তি মানসিক প্রতিবন্ধী হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

 

নিহতের লাশ সন্ধ্যায় নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।


More News Of This Category