শিরোনামঃ

ট্রাকে থাকা পাথরের নিচে মিলল ২ হাজার পিস ভারতীয় শাড়ি


ট্রাকে থাকা পাথরের নিচে মিলল ২ হাজার পিস ভারতীয় শাড়ি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিজিবি-২৫ ব্যাটালিয়নের অভিযানে প্রায় দুই হাজার পিস ভারতীয় শাড়ি জব্দ হয়েছে। সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ইসলামপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

 

 

 

বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, সোমবার সন্ধ্যায় ইসলামপুর এলাকায় একটি ট্রাক সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকা যাওয়ার সময় সন্দেহ হলে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকে থাকা পাথরের নিচ থেকে ভারতীয় শাড়ি জব্দ করা হয়।

 

এসব শাড়ি আখাউড়া কাস্টম্‌সে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।