যুক্তরাষ্ট্রের দক্ষিণ মিশিগানে শক্তিশালী টর্নেডো ও ঝড়ের আঘাতে অন্তত ৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) এই প্রাকৃতিক দুর্যোগে আঘাত হানে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, টর্নেডোর আঘাতে ব্রাঞ্চ কাউন্টিতে ৩ জন এবং ক্যাস কাউন্টিতে ১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া অন্তত ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।ঝড়ের তীব্রতায় অনেক বাড়িঘর ও বড় বড় স্থাপনা পুরোপুরি মাটির সঙ্গে মিশে গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, থ্রি রিভারস ও ইউনিয়ন সিটি এলাকায় শক্তিশালী ঘূর্ণিঝড় ভবনের ছাদ উড়িয়ে নিয়ে যাচ্ছে। রাস্তার ধারের বৈদ্যুতিক খুঁটি, গাছ ও সাইনবোর্ড উপড়ে পড়ে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। ক্যাস কাউন্টি কর্তৃপক্ষের মতে, অনেক জায়গায় বাড়িঘরের শুধু ধ্বংসাবশেষ পড়ে আছে।
জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।




















আপনার মতামত লিখুন :