শিরোনামঃ
আন্তর্জাতিক প্রেস ক্লাবের আয়োজনে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে শ্রী শ্রী কালী ও শীতলা মাতার বাৎসরিক পূজা অনুষ্ঠিত মানিকগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন  মানিকগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন  বটিয়াঘাটায় যুব সমাজকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই – আমীর এজাজ খান এমপি  খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ।খুলনা অফিস। পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম সাতক্ষীরায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক-১  নর্দান ইউনিভার্সিটির সঙ্গে WESHDA এর সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর  সাতক্ষীরা জেলার তথ্য অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তুহিন ও সাঈদ 
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

টঙ্গীতে দুই ছিনতাইকারী গ্রেপ্তার

অনলাইন ডেক্স / ৫৯ প্রকাশিত সময়:
শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

টঙ্গীতে রেলওয়ে স্টেশন থেকে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। একই সঙ্গে ছিনতাইকৃত মোবাইল ও ভ্যানিটি ব্যাগ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এক বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন শাকিল (২৫) ও মোশাররফ ওরফে মুসা (২৮)।

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাসুক মিয়া।

তিনি বলেন, গ্রেপ্তারদের কাছ থেকে একটি ছিনতাইকৃত ভ্যানিটি ব্যাগ এবং দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে টঙ্গী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় চুরি ও ছিনতাই করে আসছিল।

তিনি আরো বলেন, থানার রেকর্ড অনুসারে শাকিলের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১১টি মামলা এবং মোশাররফের বিরুদ্ধে ৪টি মামলা বিচারাধীন।তাদের বিরুদ্ধে ঢাকা রেলওয়ে থানায় মামলা করা হয়েছে।


More News Of This Category