শিরোনামঃ
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা  রাসিক প্রশাসকের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, খুশি শিক্ষার্থীরা গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষে নিহত ১ হাম ও উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু সশস্ত্র বাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে অর্থনীতি পুনরুদ্ধারে আরো দুই বছর সময় প্রয়োজন : তথ্যমন্ত্রী বিশেষ সেবা সপ্তাহে সিএজি নূরুল ইসলামের ডিএফডি কার্যালয় পরিদর্শন এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০ : যাত্রী কল্যাণ সমিতি শালিখার নবাগত ইউএনও ও ওসির সাথে প্রেসক্লাব শালিখা সাংবাদিকদের মতবিনিময় ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ঝালকাঠিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন 

শংকর দাস পবন,সহঃবার্তা সম্পাদক / ৩৬ প্রকাশিত সময়:
সোমবার, ১১ মে, ২০২৬

ঝালকাঠিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন

 

শংকর দাস পবন,সহঃবার্তা সম্পাদক

 

ঝালকাঠিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকালে ঝালকাঠি সদর হাসপাতাল গেট এলাকায় জেলা ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া), ঝালকাঠির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে জেলার বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনো দালাল নন; তারা দেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত পেশাজীবী। স্বাস্থ্যসেবার সঙ্গে সম্পৃক্ত এ পেশার মানুষের জন্য সম্মানজনক ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি। পাশাপাশি কর্মক্ষেত্রে হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

এ সময় বক্তব্য দেন ঝালকাঠি জেলা ম্যানেজার ফোরামের সভাপতি মো. আসাদুজ্জামান পলাশ, ঝালকাঠি ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের সভাপতি খাইরুল বাসার নবীন, সাধারণ সম্পাদক সাইদুর ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজুল ইসলামসহ বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা।

বক্তারা আরও বলেন, স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা সতর্ক করেন।

মানববন্ধন শেষে ফারিয়ার প্রতিনিধিরা ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করেন।


More News Of This Category