শিরোনামঃ

ঝালকাঠিতে নবাগত পুলিশ সুপার মেরিন সুলতানার দায়িত্বভার গ্রহণ


ঝালকাঠিতে নবাগত পুলিশ সুপার মেরিন সুলতানার দায়িত্বভার গ্রহণ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ঝালকাঠিতে নবাগত পুলিশ সুপার মেরিন সুলতানার দায়িত্বভার গ্রহণ

শংকর দাস পবন,সহবার্তা সম্পাদক

ঝালকাঠি জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন জনাব মেরিন সুলতানা। বৃহস্পতিবার (২০ আগস্ট) ঝালকাঠি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

নবাগত পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মামুন আল ইসলাম তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে পুলিশ সুপার মেরিন সুলতানা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে পরিচিত হন। তিনি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মামুন আল ইসলামের কাছ থেকে ঝালকাঠি জেলার পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্বভার গ্রহণ শেষে পুলিশ সুপার তাঁর কার্যালয়ে জেলার বিভিন্ন সার্কেলের কর্মকর্তা, অফিসার ইনচার্জ এবং অন্যান্য ইউনিট ইনচার্জদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি উপস্থিত কর্মকর্তাদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং জেলা পুলিশের সার্বিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, মেরিন সুলতানা ২৭তম বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে সুনাম ও দক্ষতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করেছেন।

ঝালকাঠি জেলায় যোগদানের পূর্বে তিনি ঢাকায় এন্টি টেররিজম ইউনিটে পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।