ঝালকাঠিতে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে দুর্গাপূজার উপহার প্রদান

শংকর দাস পবন, সহঃবার্তা সম্পাদক 
ঝালকাঠিতে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে দুর্গাপূজার উপহার প্রদান
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ঝালকাঠিতে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে দুর্গাপূজার উপহার প্রদান

শংকর দাস পবন, সহঃবার্তা সম্পাদক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারের প্রতি সম্মান ও সহমর্মিতার নিদর্শন হিসেবে শুভেচ্ছা উপহারসামগ্রী প্রদান করেছে বাংলাদেশ পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ে ২০২৫ সালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্য কনস্টেবল বিশ্বনাথ হালদারের পরিবারের হাতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মহোদয়ের পক্ষ থেকে পাঠানো শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা উপহারসামগ্রী তুলে দেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা।

এ সময় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারের প্রতি সম্মান ও সহমর্মিতা প্রকাশের পাশাপাশি তাঁদের সঙ্গে বাংলাদেশ পুলিশের আন্তরিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়।

বাংলাদেশ পুলিশের এ উদ্যোগ শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি কর্তব্য পালন করতে গিয়ে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের প্রতি সম্মান ও দায়িত্ববোধের প্রতিফলন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।