শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি সার্বভৌমত্বের জন্য বড় ঝুঁকি : দেবপ্রিয় চালু হবে ‘ই-হেলথ কার্ড’, হাসপাতালে থাকবেন বিশেষ নিরাপত্তাকর্মী বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের চীনের ইউএসটিসি পরিদর্শন ৯ হাজার ধর্মীয় ও বিভিন্ন শূন্য পদে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশে রূপান্তর হবে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে আইনি ও নীতিগত কাঠামো সংস্কার প্রয়োজন প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : মাহদী আমিন জ্বালানি তেলের দাম না বাড়িয়ে সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে সরকার জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে এখনই দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে গুমসহ ১৬ অধ্যাদেশ সংসদে ফের বিল আকারে উত্থাপন হবে
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে এখনই দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে

অনলাইন ডেক্স / ১২ প্রকাশিত সময়:
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হলে এখনই দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং সৌরশক্তিকে একটি কৌশলগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে। সরকারকে এই খাতে বিনিয়োগ ও বাজেট বরাদ্দ বাড়াতে হবে। অন্যথায় আমাদের দেশ গভীর সংকটে নিমজ্জিত হবে।

শনিবার (১৮ এপ্রিল) ‘জ্বালানি নিরাপত্তা ও টেকসই ভবিষ্যৎ : সৌরশক্তিতে বিনিয়োগ বাড়ানোর অপরিহার্যতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা।বৈঠকের আয়োজন করে ইয়াং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেট (ওয়াইডব্লিউডিআরসি) এবং সহযোগিতা করে গ্লোবাল ওয়ার্কফোর্স সার্ভিসেস (জিডব্লিউএস), এনইউএস, এফসিএইচডি, জিডব্লিউইএবি, টিজিডব্লিউএফ ও শিলিড।

 

সভাপতির বক্তব্যে ওয়াইডব্লিউডিআরসির এক্সিকিউটিভ চেয়ারপারসন নুসরাত সুলতানা আফরোজ বলেন, ‘বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরশক্তির সম্প্রসারণ এখন সময়ের দাবি।’

তিনি জোর দিয়ে বলেন, ‘সরকারকে এই খাতে বিনিয়োগ ও বাজেট বরাদ্দ বাড়াতে হবে। অন্যথায় আমাদের দেশ গভীর সংকটে নিমজ্জিত হবে।

বিশ্বব্যাংকের পরিবেশ প্রকল্পের সাবেক অ্যাডভাইজার এবং ফোরাম ফর কালচার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (এফসিএইচডি)-এর নির্বাহী পরিচালক এস এম রাজ্জাক তার মূল প্রবন্ধ উপস্থাপনের সময় বর্তমান সমস্যা এবং সমাধানের উপায়গুলো তুলে ধরেন। তিনি বলেন, ‘জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হলে এখনই দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং সৌরশক্তিকে একটি কৌশলগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে।’

নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক আফরোজা পারভীন বলেন, ‘সৌরশক্তি শুধু পরিবেশবান্ধব নয়, এটি নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সৌরবিদ্যুতের ব্যবহার আবাসিক ক্ষেত্রে বৃদ্ধি পেলে বিদ্যুতের ওপরে চাপ কমবে, যা বাংলাদেশের দেশের কলকারখানা চালু রাখতে সহায়তা করবে।

শিলিডের প্রচার সম্পাদক সেলিনা খাতুন বলেন, ‘তরুণ প্রজন্মকে জলবায়ু ও জ্বালানি বিষয়ক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নীতিনির্ধারণী পর্যায়ে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।’

কমিউনিটির পক্ষ থেকে উপস্থিত প্রতিনিধিরা বলেন, তৃণমূল পর্যায়ে সৌরশক্তির ব্যবহার বাড়াতে সহজ শর্তে ঋণ, কারিগরি সহায়তা এবং সচেতনতা কার্যক্রম জোরদার করা প্রয়োজন। বক্তারা একমত পোষণ করেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সৌরশক্তিতে সরকারি বিনিয়োগ বৃদ্ধি, নীতিগত এবং জনসম্পৃক্ততা অত্যন্ত জরুরি।


More News Of This Category