সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

জ্বালানি তেলের দাম বাড়বে কি না, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

অনলাইন ডেক্স / ৪৯ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘বর্তমানে সরকার জ্বালানিতে ভর্তুকি দিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে। তবে এপ্রিল মাসে দাম না বাড়লেও, পরবর্তী সময় জ্বালানির মূল্য বৃদ্ধি পেতে পারে।’

আজ মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘এপ্রিল মাসে জ্বালানির দাম বাড়ছে না। তবে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে দাম বাড়তে পারে।

তিনি জানান, জ্বালানি ব্যবস্থাপনা স্বচ্ছ ও নিয়ন্ত্রিত করতে একটি ডিজিটাল অ্যাপ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কে কতটুকু জ্বালানি নিচ্ছে বা পাচ্ছে, সেই তথ্য সংরক্ষণ করা হবে। আজ থেকেই এর পাইলট প্রকল্প শুরু হচ্ছে।

উপদেষ্টা বলেন, ‘সরকার একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে যাত্রা শুরু করেছে।এর মধ্যে আন্তর্জাতিক সংকট পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। এই বাস্তবতায় সবাইকে কিছুটা ছাড় দিয়ে চলতে হবে।’

 

জ্বালানি সরবরাহ নিয়ে তিনি বলেন, ‘দেশে পেট্রল বা অকটেনের ঘাটতি নেই; তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে সরবরাহব্যবস্থায় কিছু সমস্যা দেখা দিয়েছে। এ সুযোগে কেউ কেউ অবৈধ মজুদ ও পাচারের মতো কর্মকাণ্ডে জড়াচ্ছে, যার বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে।


More News Of This Category