শিরোনামঃ
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা  রাসিক প্রশাসকের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, খুশি শিক্ষার্থীরা গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষে নিহত ১ হাম ও উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু সশস্ত্র বাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে অর্থনীতি পুনরুদ্ধারে আরো দুই বছর সময় প্রয়োজন : তথ্যমন্ত্রী বিশেষ সেবা সপ্তাহে সিএজি নূরুল ইসলামের ডিএফডি কার্যালয় পরিদর্শন এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০ : যাত্রী কল্যাণ সমিতি শালিখার নবাগত ইউএনও ও ওসির সাথে প্রেসক্লাব শালিখা সাংবাদিকদের মতবিনিময় ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

জুলাই সনদ বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধ : আইনমন্ত্রী

অনলাইন ড্রেস / ১৯ প্রকাশিত সময়:
শুক্রবার, ৮ মে, ২০২৬

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি বলেছেন, ‘বর্তমান সময়ের একটি বড় বিতর্ক হলো জুলাই সনদ বাস্তবায়ন। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, আমরা জুলাই সনদ বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ।’

 

তিনি আরো বলেন, ‘আমরা বিভিন্ন জায়গায় বলেছি, জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা, সেমিকোলন বাস্তবায়ন করা হবে। জুলাই সনদে ৩৩টি রাজনৈতিক দল স্বাক্ষর করেছে।

 

 

তবে দেশের স্বার্থে বিএনপি কিছু বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে—সেই বিষয়গুলো সামনে রেখেই সরকার কাজ করছে।’

শুক্রবার (৮ মে) সকালে খুলনায় আইনজীবীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ মাসুম রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোল্লা মশিয়ুর রহমান নান্নু। অনুষ্ঠানে ১৭৪ জন নবীন আইনজীবীকে সংবর্ধনা দেওয়া হয় এবং সমিতির নবনির্বাচিত কমিটিকেও সম্মাননা প্রদান করা হয়।

 

 

আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে আইনমন্ত্রী বলেন, ‘আইনজীবীদের প্রশিক্ষণের বিকল্প নেই। এ লক্ষ্যে একটি ব্রিটিশ প্রতিষ্ঠানের সহযোগিতায় অচিরেই দেশের সব জেলা বারে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।’ তিনি বলেন, ‘বিজ্ঞ বিচারক গড়ে তুলতে হলে আগে দক্ষ ও বিজ্ঞ আইনজীবী তৈরি করতে হবে। প্রভাবমুক্ত বিচার বিভাগ প্রতিষ্ঠা করা গেলে দেশে ন্যায়বিচার নিশ্চিত হবে।

 

তিনি আরো বলেন, গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার সুসংহত করতে বিচারালয়কে মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। এজন্য আইনজীবীদের সততা, নিষ্ঠা ও পেশাগত মানোন্নয়ন জরুরি।

 

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, সংসদ সদস্য আমির এজাজ খান ও জাহাঙ্গীর হোসেন হেলাল, জেলা প্রশাসক হুরে জান্নাত এবং সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজী।অনুষ্ঠানে খুলনার আইনজীবীরা মন্ত্রীর কাছে অতিরিক্ত বিচারক নিয়োগ, নতুন আদালত ভবন নির্মাণ, পুরাতন জেলখানার জমিতে আইনজীবীদের আধুনিক ভবন, কল্যাণ তহবিল গঠনসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। পাশাপাশি সাবরেজিস্ট্রারদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের দাবিও জানান তারা।

 

 

এর আগে আইনমন্ত্রী খুলনা জেলা জজ আদালতের কনফারেন্স রুমে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।


More News Of This Category