শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও *রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট

নিজস্ব প্রতিনিধি / ৭৬ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

অনায়াসেই জাল কাগজপত্র তৈরি করতে পারেন শরিফুল ইসলাম বিষু নামের পুকুর সিন্ডিকেটের এক মূল হোতা। সরকারি রাজস্ব ফাঁকি, এসিল্যান্ডের স্বাক্ষর জালিয়াতি ও অবৈধ কাগজপত্রে হাইকোর্টে রিট করে পুকুর হাতিয়ে নেওয়ার ব্যপারে বিষুর জুড়ি মেলা ভার। এই বিষু প্রায় ৬ শতাধিক পুকুর হাইকোর্টে রিট করে হাতিয়ে রেখেছিলেন।পরবর্তীতে ৪৫০ টি পুকুর রিট ভ্যাকেট ( বাতিল) করে গত বছর ফিরিয়ে নেওয়া হয়েছে। এতে প্রায় ৩ বছর পুকুরগুলো বিষুর হাতে থাকায় সরকারের প্রায় ২ কোটি ৫৯ লাখ ৭১ হাজার ৩৫১ টাকা রাজস্ব ক্ষতি হয়েছে।

অভিযোগ রয়েছে বিষু কর্মজীবনে মসজিদের ইমাম থেকে এখন পুকুর জালিয়াতি ও মাদক ব্যবসা করে হয়েছেন বিত্ত বৈভবের মালিক। মৃত আব্দুল কুদ্দুসের ছেলে শরিফুল ইসলাম বিষু উপজেলার জাহানাবাদ এলাকায় গড়েছেন আলিশান প্রাসাদ।
গত ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখে সোনালী ব্যাংক লিমিটেড গোদাগাড়ী শাখার ব্যাংক ম্যানেজার সাইফুল ইসলাম একটি চালান জালিয়াতির তালিকা প্রনয়ণ করেন। তালিকায় চালান জালিয়াতির নাম/ প্রতিষ্ঠান এর বিস্তারিত তথ্য উল্লেখ্য করা হয়।
এতে উল্লেখযোগ্য জালিয়াতির নামের মধ্যে রয়েছে, গত ২৪ জুন ২০২৪ এ চালান নং ১৩ আসল বিসমিল্লাহ সমন্বিত মৎস্য চাষী স স লিঃ গোগ্রাম/ সেখপুর-৩১৯, দাগ নং ৪৫, পরিমান ৩.৯২ এর স্থলে জালিয়াত শরিফুল ইসলাম বিষু চৈতন্যপুর নৃতাত্ত্বিক জনগোষ্ঠী জীবনযাত্রার উন্নয়ন স. স. লিঃ গোদাগাড়ী /সাগুয়ান -২১৪ দাগ নং ২৯১ পরিমাণ -১.৩০, আসল বিসমিল্লাহ সমন্বিত মৎস্য চাষী স. স. লিঃ গোগ্রাম/ সেখপুর-৩১৯ দাগ নং ৬ পরিমান ২.৩০ এর স্থলে জালিয়াত শরিফুল ইসলাম বিষু রঘুনাথপুর উত্তরপাড়া মৎস্যচাষী স স লিঃ মোহনপুর/কুমারপাড়া-৪২ দাগ নং ৬৭ পরিমান-০.৬৮, আসল বিষুর ছেলে সিহাবউদ্দিন নসিদানপুর ছাগল পালন সিআইজি ( প্রাণিসম্পদ) স. স. লিঃ বাসুদেবপুর /কিসমত মালদেবপুর-১৬৭ দাগ নং ৬৭ পরি-০.৪০ এর স্থলে জালিয়াত বিষুর ছেলে সিহাবউদ্দিন ড্রিমওয়ার্ল্ড সার্বিক গ্রাম উন্নয়ন স. স. লিঃ মাটিকাটা /কৃষ্ণবাটি-২৭৪ দাগ নং ১২৫ পরি-০.৪৭, আসল বিষুর ছেলে সিহাবউদ্দিন পালপুর সিআইজি ( মৎস্য) স স লিঃ গোদাগাড়ী /রাজারামপুর দাগ নং ১২৫ পরি-০.৫৯ এর স্থলে জালিয়াত বিষুর ছেলে সিহাবউদ্দিন গোগ্রামহাটপাড়া মৎস্যচাষী স. স. লিঃ গোগ্রাম /তেরপাড়া-২৮১ দাগ নং ২০৪ পরি-০.৯৫, আসল বিষুর ভাই আঃ রশিদ শ্রবণ সার্বিক গ্রাম উন্নয়ন স.স. লিঃ মোহনপুর/মিরপুর-৭৯ দাগ নং ৩১৫ পরি- ০.৫৫ এর স্থলে জালিয়াত বিষুর ভাই আঃ রশিদ বাসুদেবপুর/ নিত্বনন্দনপুর-১৬৬ দাগ নং ১০৩ পরি-০.৮৩ সহ সর্বমোট ৫৫ টি চালান জালিয়াতি করেছেন মর্মে সনদ প্রদান করেছেন।
চালান জালিয়াতির বিষয়ে সোনালী ব্যাংক কতৃক সনদের ভিত্তিতে জলমহাল ইজারা কমিটির সর্বসম্মতিক্রমে গত ১ জানুয়ারী ২০২৫ তারিখে বেশকিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্তে জালিয়াত চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের কথা বলা হলেও অদৃশ্য কারণে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
এসিল্যান্ডের স্বাক্ষর জালিয়াতি করতেও বিষু পিছপা হননি।তৎকালীন গোদাগাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি)’র স্বাক্ষরও তিনি জালিয়াতি করেন। জলমহাল ইজারায় বাংলা ১৪৩১-১৪৩৩ অর্থ বছরে ২৬ জুন ২০২৪ তারিখে স্ট্যাম্প পাতার খস নং ০৫১২৭৩৫, ০৫১২৭৩৬, ০৫১২৭৩৭ এ সরকারি জলমহাল / পুকুর ইজারার চুক্তিপত্র জালিয়াতি করেন। জাল চুক্তি পত্র দেখিয়ে সোনালী ব্যাংক গোদাগাড়ী শাখায় তিনি চালানের মাধ্যমে ৩৫ হাজার টাকা জমা দেন। চালান নং ১৬২ কোড নং ১৪৬৩১ ০০০০ ১২৬১। চুক্তিতে শরিফুল ইসলাম বিষু ইজারা গ্রহীতায় আলীপুর মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ এর সভাপতি শফিকুল ইসলাম এর নাম ব্যবহার করেন। পুকুরটি জালিয়াতির মাধ্যমে কুক্ষিগত করার পর উপজেলার শাহজাদার কাছে বিক্রি করে দেন।এরপর শাহজাদা প্রায় ২ লক্ষ টাকায় বিক্রি করেন শামিম রেজার কাছে। এভাবেই তলিয়ে গেছে সরকারী রাজস্ব।
জানতে চাইলে শাহজাদা বলেন, আমি কত টাকায় পুকুরটি কিনেছিলাম মনে নাই। কয়েকটি পুকুর তার ( বিষুর) কাছে নেওয়া হয়েছিল।অনেকদিনের কথা মনে নাই। আমরা ঐ সময় ২০/২২ লাখ টাকা খরচ করে বিষুর রিট ভ্যাকেট করেছিলাম।তার পরও প্রশাসন আমাদেরকে ঠিকমত পুকুর বুঝায় দেয়নি। অনেক লস হয়েছে আমাদের। আসলে যারা রক্ষক তারাই ভক্ষক।কিছু বলার নাই এদের বিষয়ে।
এছাড়াও জালিয়াত বিষুর রয়েছে একাধিক মামলা। গোদাগাড়ী মডেল থানা, নওগা সদর থানা,চাপাইনবাবগ্ঞ্জ জেলার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৃত্বীয় আদালতে সিআর মামলা সহ বিষুর নামে রয়েছে একাধিক মাদক মামলা।
এ বিষয়ে জানতে বিষুকে তার মুঠোফোনে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি শামসুল ইসলাম বলেন, বাংলা ১৪৩১-৩৩ সনে ২য় ধাপের ইজারায় যে সকল জলমহাল ইজারায় অনিয়ম প্রমানিত হয়েছিল তার মধ্যে চালান জালিয়াতি একটি।
চালান জালিয়াতি সংশ্লিষ্ট জলমহালগুলো বাংলা ১৪৩২-৩৪ সনে পুনরায় ইজারার অন্তর্ভুক্ত করা হয় এবং ইজারা প্রদান করা হয়৷
পরবর্তীতে ১০৪৪৬/২০২৩ নং রিট পিটিশন এর মাধ্যমে প্রায় ৩৫০ টি পুকুর ইজারা বহির্ভূত রাখার চেষ্টা করেছিলো একটি অসাধু চক্র৷ সেই রিট পিটিশন বাতিল করে সকল জলমহাল পূনরায় ইজারার অন্তর্ভুক্ত করা হয়৷
১০৪৪৬/২০২৩ নং রিট পিটিশন বাতিল করে বাংলা ১৪৩২-৩৪ সনের ২য় ধাপে ইজারা প্রদান করা হয়। বাংলা ১৪৩১-৩৩ সনে ইজারাকৃত পুকুরের চুক্তিনামাতে সদস্য সচিব এর স্বাক্ষর স্ক্যান, অনুমোদন ছাড়া ডিড সম্পন্ন হয়েছে এমন পুকুরের ইজারা বাতিল করে পুনরায় বাংলা ১৪৩৩-৩৫ সনের ইজারার আওতায় নিয়ে আসা হয় এবং ইজারার জন্য তালিকা প্রকাশ করা হয়।
এছাড়াও জালিয়াতি সংক্রান্তে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।


More News Of This Category