শিরোনামঃ

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলে রচনা প্রতিযোগিতা


জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলে রচনা প্রতিযোগিতা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলে রচনা প্রতিযোগিতা

 

সুমন সাহা মাগুরা প্রতিনিধি:দৈনিক দেশের প্রত্যয়।

 

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলে মৎস্য বিষয়ক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। মৎস্যসম্পদের গুরুত্ব, নিরাপদ মাছ উৎপাদন, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদানসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা তাদের চিন্তা ও সৃজনশীলতা তুলে ধরে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলের সুযোগ্য প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন শালিখা উপজেলা মৎস্য অফিসার মোঃ উমর সানি এবং বিদ্যালয়ের শিক্ষক মোঃ আলী আহসান।

 

বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তরুণ প্রজন্মকে মৎস্যসম্পদের সঠিক ব্যবহার, সংরক্ষণ এবং আধুনিক মাছ চাষ সম্পর্কে সচেতন করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত এ রচনা প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মৎস্যসম্পদ সংরক্ষণ ও পরিবেশের প্রতি দায়িত্বশীলতার পাশাপাশি সৃজনশীল চিন্তার বিকাশ ঘটবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।