সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

জাতীয় পাট দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বাঁধন সরকার বার্তা সম্পাদক / ৩৩ প্রকাশিত সময়:
শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

জাতীয় পাট দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা:

০৬ মার্চ ২০২৬ তারিখে জাতীয় পাট দিবস উপলক্ষে মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মাগুরা। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা পাটের উৎপাদন বৃদ্ধি, পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার এবং পরিবেশবান্ধব পাটপণ্যের প্রসারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশের অর্থনীতিতে পাটের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরে পাট চাষ ও পাটপণ্যের ব্যবহার আরও সম্প্রসারণের আহ্বান জানানো হয়।


More News Of This Category