রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক / ৪১ প্রকাশিত সময়:
শনিবার, ২১ মার্চ, ২০২৬

আজ শনিবার সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

নামাজ শেষে সকাল ১০টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশি-বিদেশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী গণমাধ্যমকে এ তথ্য জানান।

 

তিনি জানান, প্রধানমন্ত্রী প্রথমে কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

 

 

পরে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, ওলামা-মাশায়েখ, শিল্পী-সাহিত্যিক, সরকারি ও বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

শুভেচ্ছা বিনিময়ের পর প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।

 

দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর দেশে এই প্রথম ঈদ উদযাপন করছেন তারেক রহমান। গত ১৭ বছর তিনি লন্ডনে ঈদ উদযাপন করেছেন।

 

 

গত বছরের ২৫ ডিসেম্বর পরিবারসহ দেশে ফেরেন তারেক রহমান। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।


More News Of This Category