শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

জমি বিরোধে পঞ্চম শ্রেণির ছাত্রকে শ্বাসরোধ করে হত্যাচেষ্টা

অনলাইন ডেক্স / ২৯ প্রকাশিত সময়:
শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

জমি সংক্রান্ত বিরোধের জেরে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আমিনুল ইসলাম বুলবুলসহ কয়েকজনের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে শিশুটিকে গলাটিপে (শ্বাসরোধ) হত্যা চেষ্টা চালায়। ঘটনার পর শিক্ষার্থীকে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিমে) ভর্তি করানো হয়।  ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী শিশু এমএম আন (১০) বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ফুলতলা গ্রামের আমিনুল ইসলাম বুলবুলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ফুলতলা গ্রামে দীর্ঘদিন ধরে দুই পরিবার আমিনুল ইসলাম মোল্লা ও মোকলেছুর রহমানের মধ্যে ১৯ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। বরগুনা জজ আদালতে উভয় পক্ষের একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। ভুক্তভোগী শিশুর বাবা আমিনুল ইসলাম বুলবুলের ভাষ্যমতে, আমাদের পরিবারকে ঘায়েল করতে তার প্রতিপক্ষ মোকলেছুর রহমান (৫৫), তার স্ত্রী ময়না বেগম (৪৫) ও তার ভাই জবেদ আলী খলিফা (৬০) মিলে আমার শিশু সন্তান আনকে  ১১ নম্বর ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গলাটিপে হত্যা চেষ্টা চালায়।

এ সময় এলাকার লোকজন এসে ওই শিশুটিকে গুরুতর আহত অবস্থায়  উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিমে) প্রেরণ করেন।আহত শিশুর মা তাজনিপা বলেন, বিদ্যালয়ের গেটে এই ঘটনা ঘটে এবং ছেলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সে  বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন রয়েছে।

আমরা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।এ বিষয় অভিযুক্তদের সঙ্গে মোবাইলে একাধিকবার

যোগাযোগর চেষ্টা করা হলেও তাদের ফোন নম্বর বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন-অর রশিদ বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। সঠিক তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


More News Of This Category