জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে শালিখায় প্রস্তুতিমূলক সভা
সুমন সাহা মাগুরা প্রতিনিধি:
আসন্ন ৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে মাগুরার শালিখায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার আড়পাড়া কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে শালিখা পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন নয়ন সাহা।
শালিখা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক গোবিন্দ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব সাধন কুমার ঘোষ।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন শালিখা পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রশান্ত বকশি, যুগ্ম আহ্বায়ক সুবল সাহা, সত্যেন্দ্রনাথ বিশ্বাসসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় আগামী ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী উৎসব যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ ও আনন্দের সঙ্গে উদযাপন করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অনুষ্ঠানকে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে জন্মাষ্টমীর আয়োজন সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভায় আগত ভক্ত ও দর্শনার্থীদের জন্য সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।



















আপনার মতামত লিখুন :