শিরোনামঃ
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা  রাসিক প্রশাসকের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, খুশি শিক্ষার্থীরা গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষে নিহত ১ হাম ও উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু সশস্ত্র বাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে অর্থনীতি পুনরুদ্ধারে আরো দুই বছর সময় প্রয়োজন : তথ্যমন্ত্রী বিশেষ সেবা সপ্তাহে সিএজি নূরুল ইসলামের ডিএফডি কার্যালয় পরিদর্শন এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০ : যাত্রী কল্যাণ সমিতি শালিখার নবাগত ইউএনও ও ওসির সাথে প্রেসক্লাব শালিখা সাংবাদিকদের মতবিনিময় ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

চুনারুঘাটে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল ২৫ হাজার গাছের চারা

অনলাইন ডেস্ক / ৪৫ প্রকাশিত সময়:
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ২৫ হাজার আকাশমনি ও বেলজিয়াম গাছের একটি বাগান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত চার কৃষক। এ ঘটনায় গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার মিরাশী ইউনিয়নের লাতুরগাঁও গ্রামের বাসিন্দা ফিরোজ আলী (৫০) চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে মুছিকান্দি পূর্ব পাহাড় এলাকায় ফিরোজ আলীসহ স্থানীয় চারজন কৃষক মিলে প্রায় ১৫ একর জমিতে ২৫ হাজার কাঠগাছের চারা রোপণ করে একটি বাগান গড়ে তোলেন।

সম্প্রতি গাছগুলো প্রায় ১৫ ফুট উচ্চতায় পৌঁছেছিল। পূর্ববিরোধের জেরে গত ১০ ফেব্রুয়ারি দুপুরে প্রতিপক্ষ শফিক মিয়া, তার ছেলে এমরান মিয়া ও ইব্রাহিম মিয়া বাগানে আগুন লাগিয়ে দেন। এ সময় মাঠে গরু ছড়াতে যাওয়ার পথিমধ্যে একজন প্রত্যক্ষদর্শী তাদের আগুন দিতে দেখেন। পরবর্তীতে যখন বাগানের মালিকেরা আগুন দেওয়ার বিষয়ে খবর পান, ততক্ষণে গাছের বাগানগুলো পুড়ে যায়।

পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের অবহিত করলে ওয়ার্ডের মেম্বার আ. নুর সহ স্থানীয়রা ঘটনাস্থলে পরিদর্শন করেন। তিনি বলেন, ‘এতগুলো গাছ জালিম ছাড়া পুড়িয়ে দিতে পারে না। এদের দৃষ্টান্তমূলক বিচার হওয়া দরকার। ’

সরেজমিনে গিয়ে দেখা যায়, গাছের চারাগুলোর গোড়ায় আগুন দেওয়া হয়েছে।

উত্তপ্ত মাটি এবং পোড়া গাছের গন্ধে সেখানকার পরিবেশের ভারসাম্য যেন হারিয়ে গেছে। যতদূর চোখ যায়, শুধু পোড়া গাছের ছবি চোখে ভাসে।
চুনারুঘাট থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


More News Of This Category