চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তা সাঈদ আহমেদ চৌধুরীকে হত্যার ঘটনায় হওয়া মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৩ এপ্রিল) চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাসের আদালত এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন পনু ব্যাপারী, বেল্লাল হোসেন, কামরুর সিকদার, আল আমিন, ডালিম মল্লিক ও মো. হোসেন।
আদালতের অফিস সহকারী মারুফ হোসেন জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।এ ছাড়া প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় চারজন আসামি উপস্থিত ছিলেন। এ সময় পনু ব্যাপারী ও মো. হোসেন পলাতক ছিলেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালের ২৯ আগস্ট চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার অংকুর স্কুল মাঠ থেকে কাস্টমস কর্মকর্তা সাঈদ আহমেদ চৌধুরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তার গলায় গামছা পেঁচানো ছিল। এ ঘটনায় নিহতের ভাই মঈন উদ্দিন সাঈদ চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


















আপনার মতামত লিখুন :