শিরোনামঃ
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা  রাসিক প্রশাসকের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, খুশি শিক্ষার্থীরা গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষে নিহত ১ হাম ও উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু সশস্ত্র বাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে অর্থনীতি পুনরুদ্ধারে আরো দুই বছর সময় প্রয়োজন : তথ্যমন্ত্রী বিশেষ সেবা সপ্তাহে সিএজি নূরুল ইসলামের ডিএফডি কার্যালয় পরিদর্শন এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০ : যাত্রী কল্যাণ সমিতি শালিখার নবাগত ইউএনও ও ওসির সাথে প্রেসক্লাব শালিখা সাংবাদিকদের মতবিনিময় ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

চট্টগ্রামের হাটহাজারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার

অনলাইন ড্রেস / ৪১ প্রকাশিত সময়:
শুক্রবার, ৮ মে, ২০২৬

চট্টগ্রামের হাটহাজারীতে তাসরিন আকতার (২৫) নামে চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

শুক্রবার (৮ মে) দুপুর ৩টার দিকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত তাসরিন আকতার উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের মাহালুমা বাজার এলাকার ওবাইদুল্লাহ সওদাগর বাড়ির শাহাদাত হোসেনের স্ত্রী। তিনি ১৭ মাস বয়সী এক পুত্র সন্তানের জননী ছিলেন।

 

 

তার বাবার বাড়ি রাউজান উপজেলার গহিরা এলাকার রোজা আলী বাড়িতে। তিনি মুজিবুর রহমান ও রুবি আক্তার দম্পতির মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার(৮মে) দুপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তাসরিন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

এদিকে, নিহতের পরিবারের দাবি, শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের কারণেই তাসরিন আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।

 

খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

 

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান শুক্রবার (৮মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


More News Of This Category