শিরোনামঃ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, নারীসহ আরো ৪ জন গ্রেপ্তার

অনলাইন ড্রেস
গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, নারীসহ আরো ৪ জন গ্রেপ্তার
🖼️ ফটো কার্ড তৈরি করুন

 

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারীসহ আরো ৪ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।

 

রবিবার (১৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এসআরবি-১-এর সিনিয়র সহকারী পরিচালক শাহ আলম।

 

গ্রেপ্তাররা হলেন, আকাশ হোসেন (২৩), মো. রাজিব (২৩), মো. নাজমুল হোসেন নাদিম এবং শিউলি আক্তার সুমি (৩৫)। সুমি হামলায় নেতৃত্ব দেওয়া প্রধান অভিযুক্ত হৃদয়ের বড় বোন।

 

 

 

গাজীপুর মহানগরের সদর থানাধীন পূর্ব চান্দনা এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি আকাশ ও রাজিব এবং তদন্তে সন্দিগ্ধ আসামি নাজমুল ও শিউলিকে গ্রেপ্তার করা হয়।

 

এর আগে হামলার ঘটনার পর গত বৃহস্পতিবার রাতে নগরীর সদর থানা পুলিশ প্রধান আসামি হৃদয়সহ তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

 

 

এ মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ৭ জনে।

প্রসঙ্গত, গত ১৫ অক্টোবর জয়দেবপুর রেলওয়ে জংশনের প্ল্যাটফর্ম থেকে ইয়াবাসহ আনিছ (১৯) ও শিমলা আক্তার ওরফে বৃষ্টিকে (২২) আটক করে রেলওয়ে পুলিশ। আটকদের ছিনিয়ে নিতে একদল দুষ্কৃতকারী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে অতর্কিত হামলা চালায়। এতে ফাঁড়ির দুই পুলিশ সদস্য আহত হন।

 

 

ওই ঘটনায় ১৬ অক্টোবর রেলওয়ে পুলিশের এটিএসআই মো. নুরুল ইসলাম বাদী হয়ে ঢাকা রেলওয়ে থানায় মামলা করেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।