শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

গাজীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

অনলাইন ড্রেস / ৩৮ প্রকাশিত সময়:
রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

গাজীপুরের কালিয়াকৈরে জান্নাত আক্তার (২২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলার ঢালজোড়া ইউনিয়নের বান্দাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ দেখে গৃহবধূর পরিবারের দাবি স্বামী রাজিব আহম্মেদসহ শ্বশুরবাড়ীর লোকজন জান্নাত আক্তারকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

 

পুলিশ স্বামী রাজিব আহম্মেদকে জুনায়েদকে আটক করেছে।

 

 

এ ঘটনায় নিহতের বাবা শুকুর আলী বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ করেছে। নিহত গৃহবধূ জান্নাত টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকার শুকুর আলীর মেয়ে।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ৪ বছর আগে পারিবারিকভাবে রাজিবের সঙ্গে জান্নাত আক্তারের বিয়ে হয়। বিবাহিত জীবনে তাদের ঘরে দুই বছরের একটা পুত্রসন্তান রয়েছে।বিয়ের পর থেকেই নানা বিষয়ে পারিবারিক কলহ চলে আসছিল। ঘটনার দিন সকালেও স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এদিকে সকালে সাড়ে ৮টার দিকে রাজিব তার শাশুড়ি নবীরন বিবিকে ফোন করে মেয়েকে নিয়ে যেতে হবে অন্যথায় তাকে মেরে ফেলার হুমকি দেন। এদিকে খবর পেয়ে নিহতের বাবা শুকুর আলী মেয়ের জামাই বাড়িতে গিয়ে দেখেন বিছানায় মেয়ের লাশ পড়ে আছে।

পরে বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে থেকে পুলিশ জান্নাতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের শরীরে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারনা করেছে জান্নাতকে হত্যা করা হয়েছে।

নিহতের বাবা শুকুর আলী বলেন, ‘বিয়ের পর থেকে আমার মেয়েকে নানা বিষয় নিয়ে নির্যাতন করত। কয়েক দিন ধরেই দুজনের মধ্যে ঝগড়া বিবাদ ছিল।আজকে সকালে আমার স্ত্রীকে ফোন করে বলেছে যে আপনার মেয়েকে নিয়ে যান নাহলে মেরে ফেলব। তাই করেছে ওরা আমার মেয়েকে মেরে ফেলেছে, ওর ফাঁসি চাই।’

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম সিপিএম বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে ধারণা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা করা করেছে।’

 

 


More News Of This Category