শিরোনামঃ
আন্তর্জাতিক প্রেস ক্লাবের আয়োজনে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে শ্রী শ্রী কালী ও শীতলা মাতার বাৎসরিক পূজা অনুষ্ঠিত মানিকগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন  মানিকগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন  বটিয়াঘাটায় যুব সমাজকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই – আমীর এজাজ খান এমপি  খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ।খুলনা অফিস। পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম সাতক্ষীরায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক-১  নর্দান ইউনিভার্সিটির সঙ্গে WESHDA এর সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর  সাতক্ষীরা জেলার তথ্য অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তুহিন ও সাঈদ 
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী

অনলাইন ডেক্স / ৩৫ প্রকাশিত সময়:
শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গণমাধ্যমকে শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তুলতে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

বৃহস্প‌তিবার (১৯ মার্চ) বিকেলে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গৌরনদী প্রেসক্লাব আয়োজিত ‘পবিত্র মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ টেলিভিশনের ওপর মানুষের আস্থা কমেছে।এই আস্থা পুনরুদ্ধারে প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নের পাশাপাশি কতটা স্বায়ত্তশাসন দেওয়া যায়, তা নিয়েও সরকার কাজ করছে।

 

বিটিভি ও বাংলাদেশ বেতারকে সময়োপযোগী করতে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

তিনি আরো বলেন, মানুষকে অপতথ্য থেকে সুরক্ষা দিতে প্রয়োজনীয় তথ্যপ্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের দক্ষতা উন্নয়নে সরকার সচেষ্ট রয়েছে।

প্রেস ক্লাব প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, একটি এলাকায় একাধিক প্রেস ক্লাব থাকা উচিত নয়। একটি শক্তিশালী প্রেস ক্লাব গড়ে তুলে সেখানে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিভক্ত অবস্থায় গণমাধ্যমের শক্তি দুর্বল হয়ে পড়ে।

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণমাধ্যম যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, সে জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

সাংবাদিকরা দায়িত্ব পালনে যাতে কোনো বাধার মুখে না পড়েন, সে বিষয়েও সতর্ক থাকতে হবে। 

গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মো. আনসার উদ্দিন,বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান খান মুকুল, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু এবং গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


More News Of This Category