খুলনায় যৌথ অভিযানে নারী গ্রেফতার, বিদেশি অস্ত্র ও গুলি : ৩টি পিস্তল, ২টি রিভলভার, ৪টি ম্যাগজিন ও ৯৬ রাউন্ড গুলি জব্দ
খুলনায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র ও গুলিসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে লবণচরা থানাধীন এলাকায় লবণচরা থানার একটি চৌকস টিম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ, খুলনার যৌথ অভিযানে এ ঘটনা ঘটে।
গ্রেফতার হওয়া ব্যক্তি সাতক্ষীরা জেলার বাটকেখালী গ্রামের মৃত আশারাফ উদ্দীনের কন্যা সুরাইয়া পারভীন সুমী।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, অভিযানের সময় তার হেফাজত থেকে ৩টি বিদেশি পিস্তল, ২টি রিভলভার, ৪টি ম্যাগজিন এবং ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় লবণচরা থানায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।