শিরোনামঃ

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ফরিদপুরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত 


খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ফরিদপুরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত 
🖼️ ফটো কার্ড তৈরি করুন

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ফরিদপুরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত

 

ফরিদপুর জেলা প্রতিনিধি:

 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ফরিদপুরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।‌আজ শনিবার সন্ধ্যায় ‌ শহরের পুরাতন কালীবাড়িতে ‌

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ফরিদপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে এ বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্যও প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ফরিদপুর জেলা ও মহানগর শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার জন্মদিনে তাকে স্মরণ করে এই বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।

প্রার্থনা শেষে প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করা হয়। এই সময় উপস্থিত ছিলেন ‌ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক ‌ নিতাই রায়, সদস্য সচিব সুব্রত রবিদাস, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক চন্দ্রা দেবনাথ ‌ মহানগর কমিটির ‌ যুগ্ন ‌আহবায়ক সঞ্জয় রায় ‌ মহানগর কমিটির ‌ যুগ্ন আহবায়ক দীপ্ত কুমার সরকার ‌।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।