শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

খাগড়াছড়িতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক / ২৬ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

খাগড়াছড়িতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

মোহাম্মদ সেলিম, খাগড়াছড়ি

“সেবার ব্রতে চাকরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার লিখিত ধাপ সম্পন্ন হয়েছে।

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দে খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুলে মাঠ পর্যায়ে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের অংশগ্রহণে এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ মোরতোজা আলী খাঁন-এর সার্বিক তত্ত্বাবধানে পরীক্ষাটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। তিনি একই সঙ্গে নিয়োগ বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেন।

এ সময় নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রান্সপোর্ট), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা-এর জনাব এস. এম. সাহাবউদ্দীন আহমেদ; লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী; ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব পিয়াস বসাক; এবং খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মুহাম্মদ শাহাদাৎ হোসেন।

এছাড়াও নিয়োগ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে কঠোর নজরদারির মধ্য দিয়ে এ পরীক্ষা গ্রহণ করা হয়।

 

নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপগুলোও একইভাবে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছেন।


More News Of This Category