শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

কেন্দুয়ায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

অনলাইন ড্রেস / ৩৭ প্রকাশিত সময়:
সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

নেত্রকোনার কেন্দুয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা-গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৮ পিস ইয়াবা ও প্রায় ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটকের পর মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

সোমবার (২৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন এসআই শফিউল আলম।

 

 

এর আগে রবিবার রাত ১০টায় উপজেলার মোজাফফরপুর ইউনিয়নের ভূঁইয়াপাড়া এলাকায় এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন–আয়া (৩০) উপজেলার মোজাফরপুর ইউনিয়নের ভূঁইয়াপাড়া এলাকার মজিবুর রহমান ভূঁইয়ার ছেলে ও দ্বীন ইসলাম ওই গ্রামের মৃত জব্বার আলীর ছেলে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গত রাতে উপজেলার মোজাফফরপুর ইউনিয়নের ভূঁইয়াপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের ইয়াবা ও গাঁজাসহ আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়।

 

 

 

কেন্দুয়া থানার এসআই শফিউল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

 

স্থানীয়রা জানান, মাদকবিরোধী এমন অভিযানে স্বস্তি ফিরে এসেছে এবং এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।


More News Of This Category