শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০১:২২ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা : ৪ আসামির স্বীকারোক্তি, একজনের রিমান্ড

অনলাইন ড্রেস / ৩৮ প্রকাশিত সময়:
সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় চার আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একই মামলায় অপর আসামি ইসমাইল হোসেন জনিকে (২৫) তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

 

সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় ৭টায় কুমিল্লা আমলি আদালত-৬ এর বিচারক আবেদা সুলতানা এ নির্দেশ দেন।

 

সন্ধ্যা সাড়ে ৭টায় মামলার তদন্তকারী কর্মকর্তা ও কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) টিটু কুমার নাথ কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

স্বীকারোক্তি দেওয়া আসামিরা হলেন ইমরান হোসেন হৃদয় (৩৭), মোহাম্মদ সোহাগ (৩০), মোহাম্মদ সুজন (৩২) ও রাহাতুল রহমান জুয়েল (২৭)।

 

টিটু কুমার নাথ বলেন, কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫ আসামিকে বিকেল সাড়ে ৩টায় কুমিল্লা আমলি আদালত-৬-এ হাজির করা হয়। এ সময় আদালতের বিচারক আবেদা সুলতানার নিকট প্রত্যেক আসামির ১০ দিন করে রিমান্ড চাওয়া হয়। পরে বিচারক মামলার ২ নম্বর আসামি ইসমাইল হোসেন জনির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং বাকি চার আসামি নিজেদের দোষ স্বীকার করে ১৬৪ ধারার জবানবন্দি দেন।

 

 

পরে রাত ৯টার পর চারজনকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় এবং ইসমাইল হোসেন জনিকে রিমান্ডের জন্য থানায় নিয়ে যাওয়া হয়।মামলার তদন্তকারী কর্মকর্তা আরো বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদে ইসমাইল হোসেন জনির কাছ থেকে আরো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আমরা আশাবাদী।

 

এর আগে শনিবার (২৫ এপ্রিল) রাত থেকে সোমবার ভোর পর্যন্ত কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৫ জনকে আটক করে কুমিল্লা র‍্যাব-১১।

 

নিহত বুলেট বৈরাগী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামের বাসিন্দা সুশীল বৈরাগীর ছেলে।

 

তিনি ৪১তম বিসিএস (নন-ক্যাডার) হিসেবে কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগে যোগ দেন এবং কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। পরিবার নিয়ে তিনি কুমিল্লা নগরের রাজগঞ্জ পানপট্টি এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

বুলেট বৈরাগী চট্টগ্রামে ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণ শেষে শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে চট্টগ্রামের অলঙ্কার মোড় থেকে কুমিল্লার উদ্দেশে বাসে রওনা হন। সর্বশেষ রাত ২টা ১০ মিনিটে মা নিলীমা বৈরাগীর সঙ্গে তার কথা হয়। এরপর থেকে তার ব্যবহৃত নাম্বারটি বন্ধ পাওয়া যায়।পরদিন শনিবার (২৫ এপ্রিল) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় আইরিশ হোটেলের পাশে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা হাইওয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।


More News Of This Category