শিরোনামঃ

কাশিয়ানীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা

গোপালগঞ্জ
কাশিয়ানীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় কাশিয়ানী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই স্বেচ্ছাসেবক দল মানুষের পাশে থেকে গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের কল্যাণে কাজ করে আসছে। বিভিন্ন দুর্যোগ, সংকট ও মানুষের প্রয়োজনে সংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। ভবিষ্যতেও মানুষের সুখে-দুঃখে পাশে থেকে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাওয়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তফা মোল্যা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটো ও সদস্য সচিব মো. মিলন খান।

এছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।