শিরোনামঃ
ঈদের ছুটিতেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, কঠোর পরিশ্রমের জন্য সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ কে স্যালুট*   বাঘায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শালিখায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করলো তারুণ্যের শালিখা। বিএনপি-জামায়াত সংঘর্ষ, চিকিৎসাধীন জামায়াত নেতার মৃত্যু বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত রেলক্রসিংয়ে বিকল সিএনজি, ট্রেনের ধাক্কায় চালক নিহত বাঞ্ছারামপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য বিতরণ যুবদল নেতার জেলা পরিষদ থেকে আসিফ-হাসনাত ২৫ কোটি টাকা নিয়ে গেছেন : প্রশাসক অসহায় শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন এসিল্যান্ড শিবু দাশ সুমিত সংবাদ সংগ্রহে গিয়ে নির্যাতনের শিকার সাংবাদিক, গাজীপুরে গ্রেপ্তার ৫
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

কারখানা টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতা চান পোশাক ব্যবসায়ীরা

অনলাইন ড্রেস / ৪০ প্রকাশিত সময়:
সোমবার, ১১ মে, ২০২৬

দেশের তৈরি পোশাক শিল্পের বর্তমান চ্যালেঞ্জ, রপ্তানি চাপ এবং কারখানা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি মোকাবিলায় সরকারের সহযোগিতা চেয়েছেন পোশাক খাতের উদ্যোক্তারা। এ লক্ষ্যে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।

 

সোমবার (১১ মে) তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ দুই সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএ নেতাদের সঙ্গে এক বৈঠকে তারা এ সহযোগিতা চায়।

 

সাক্ষাতে দেশের পোশাকশিল্পের সামগ্রিক পরিস্থিতি, উৎপাদন ব্যয় বৃদ্ধি, ব্যাংকিং জটিলতা, জ্বালানি সংকট এবং বৈশ্বিক বাজারে প্রতিযোগিতার চাপ তুলে ধরা হয়।

 

 

উদ্যোক্তারা জানান, এসব চ্যালেঞ্জের কারণে অনেক কারখানা ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে এবং নতুন করে আরো কারখানা বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে।

বিকেএমইএর পক্ষ থেকে বলা হয়, শিল্প টিকিয়ে রাখতে জরুরি নীতিগত সহায়তা প্রয়োজন। বিশেষ করে এলডিসি গ্র্যাজুয়েশন পিছিয়ে দেওয়া, বন্ধ কারখানা পুনরায় চালুর উদ্যোগ এবং শ্রম আইন সংশোধনের আগে অংশীজনদের মতামত অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানানো হয়।

 

এ সময় প্রতিনিধিদল বর্তমান সচল কারখানাগুলো যেন উৎপাদন চালিয়ে যেতে পারে, সে বিষয়ে ব্যাংকিং সুবিধা সহজীকরণ, ঋণপ্রবাহ নিশ্চিত করা এবং রাজস্বসংক্রান্ত জটিলতা নিরসনের অনুরোধ জানান।প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়গুলো গুরুত্ব সহকারে শোনেন এবং বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি উদ্যোক্তাদের ব্যাংকিং ও রাজস্বসংক্রান্ত সমস্যাগুলো লিখিতভাবে উপস্থাপনের নির্দেশনাও দেন।

 

সাক্ষাতে প্রধানমন্ত্রী পোশাকশিল্পকে টেকসই ও প্রতিযোগিতামূলক রাখতে পণ্য বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিশেষ করে সিল্ক সেক্টর ও ম্যান-মেইড ফাইবারভিত্তিক পণ্য উৎপাদন বাড়ানোর আহ্বান জানান।

 

একই সঙ্গে জ্বালানি সংকট নিরসন এবং শিল্পের দক্ষতা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেন।

সভায় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া।

 

বিকেএমইএর প্রতিনিধিদলে ছিলেন নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, সিনিয়র সহসভাপতি অমল পোদ্দার, সহসভাপতি (অর্থ) মোরশেদ সারওয়ার সোহেল, সহসভাপতি মো. শামসুজ্জামান এবং ফকির কামরুজ্জামান নাহিদ।

 

উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, সরকারের সময়োপযোগী নীতি সহায়তা অব্যাহত থাকলে দেশের পোশাকশিল্পের বর্তমান সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে এবং রপ্তানি প্রবৃদ্ধি ও কর্মসংস্থান রক্ষা পাবে।


More News Of This Category