শিরোনামঃ

কামারখন্দে মাদকবিরোধী অভিযান, গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড


কামারখন্দে মাদকবিরোধী অভিযান, গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কামারখন্দে মাদকবিরোধী অভিযান, গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

মোঃ ইনসাফ আলী

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

দৈনিক দেশের প্রত্যয়।

 

সিরাজগঞ্জের কামারখন্দে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা সেবন ও শান্তি-শৃঙ্খলা ভঙ্গের অপরাধে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

 

মঙ্গলবার কামারখন্দ উপজেলার চরকুরা, জামতৈল ও কামারখন্দ এলাকায় মাদক সেবনের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ড. বিপাশা হোসাইনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদক সেবন (গাঁজা) এবং বাবা-মাকে মারধর ও প্রতিবেশীদের জিনিসপত্র নষ্ট করে শান্তি-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই ব্যক্তিকে আটক করা হয়।

 

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

অভিযানকালে আনুমানিক ৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে জব্দকৃত গাঁজা ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।

 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।