শিরোনামঃ

কামারখন্দে গৃহবধূকে বেঁধে ডাকাতি: কুখ্যাত ডাকাত রোদকন গ্রেপ্তার


কামারখন্দে গৃহবধূকে বেঁধে ডাকাতি: কুখ্যাত ডাকাত রোদকন গ্রেপ্তার
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কামারখন্দে গৃহবধূকে বেঁধে ডাকাতি: কুখ্যাত ডাকাত রোদকন গ্রেপ্তার

 

 

মোঃ ইনসাফ আলী

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

দৈনিক দেশের প্রত্যয়

 

 

 

সিরাজগঞ্জের কামারখন্দে গৃহবধূকে বেঁধে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের ঘটনায় রোকন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গত ১১ আগস্ট উপজেলার পাইকোশা লাহিড়ী বাড়ি এলাকায় নুর ইসলামের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ডাকাতরা বাড়িতে ঢুকে এক গৃহবধূকে বেঁধে রেখে ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

 

ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় গত ১৩ আগস্ট সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে কামারখন্দের কড্ডার মোড় এলাকা থেকে রোকনকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার বাগবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে।

 

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর রোকনের কাছ থেকে স্বর্ণ বিক্রির মাধ্যমে পাওয়া ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া দুটি সোনালি রঙের হাতের বালা, দস্যুতার কাজে ব্যবহৃত বিশেষ কায়দায় তৈরি স্লাই রেঞ্জ, কসটেপ এবং গলায় প্যাঁচ লাগানো নাইলনের রশি উদ্ধার করা হয়।

 

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোকন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

 

পুলিশ আরও জানায়, রোকনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, চুরি ও অস্ত্র আইনে মোট নয়টি মামলা রয়েছে। এসব মামলা বর্তমানে আদালতে বিচারাধীন।

 

গ্রেপ্তার রোকনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।