কাঞ্চন সেতু থেকে শীতলক্ষ্যায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী, উদ্ধারে তৎপরতা

অনলাইন ড্রেস
কাঞ্চন সেতু থেকে শীতলক্ষ্যায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী, উদ্ধারে তৎপরতা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে শীতলক্ষ্যা নদীর কাঞ্চন সেতু থেকে ঝাঁপ দিয়ে এক নারী নিখোঁজ হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই নিখোঁজ নারীকে উদ্ধারে কাজ করছে।তবে ওই নারীর পরিচয় জানা যায়নি।

ইছাপুরা নৌ-পুলিশ ইনচার্জ ইকরামুল হক জানান, বুধবার দুপুর দেড়টার দিকে রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর কাঞ্চন সেতুর ওপর থেকে অজ্ঞাত পরিচয় এক নারী নদীতে ঝাঁপ দেয়। এরপর থেকে সে নিখোঁজ। বিষয়টি স্থানীয়রা নৌ পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে আসে।পরে নিখোঁজ নারীর সন্ধানে ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত উদ্ধারে চেষ্টা চালায়। তবে এখনো নিখোঁজ নারীর সন্ধান পাওয়া যায়নি। তবে নদী থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। ব্যাগের ভেতর কাপড়, কিছু কসমেটিকস পাওয়া গেছে।বৃহস্পতিবার সকাল থেকে ফের উদ্ধার অভিযান শুরু হবে বলে পুলিশ জানায়।

 

 

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।