শিরোনামঃ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশের পথে


কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশের পথে
🖼️ ফটো কার্ড তৈরি করুন

 

ভারতের কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ নিয়ে দেশের পথে রওয়ানা দিয়েছেন স্বজনরা। শনিবার (২২ আগস্ট) সাড়ে ১২টার দিকে কলকাতার পার্ক সার্কাসের ‘পিস ওয়ার্ল্ড’ থেকে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তারা দেশের উদ্দেশে রওয়ানা দিয়েছেন।

 

 

এদিকে ভোর ৬টার দিকে নিহত আলিমুজ্জামানের মরদেহ নিয়ে সাতক্ষীরার উদ্দেশে রওয়ানা হন স্বজনরা। সকাল ১২টা ২০ মিনিটে সীমান্ত প্রক্রিয়াসহ যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তারা ভোমরা স্থলবন্দর অতিক্রম করেন। অন্যদিকে, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী নিহত সাতক্ষীরার রেবতী সরকারের শেষকৃত্য কলকাতার নিমতলা মহাশ্মশানে সম্পন্ন হয়েছে।

 

 

 

এদিন দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার নিহত সাংবাদিক দেবাশীষ দত্ত এবং তার পরিবারের সদস্য—আকরাম আলী (৭৪), আফসানা শিরমিন (২৭) ও দুই বছর বয়সী শিশু সর্নাশীষ দত্তের মরদেহ নিয়ে স্বজনরা রওয়ানা হন।

 

 

একই গাড়িবহরে রয়েছে সাভারের নিহত যুবক বাবু আহমেদের (৩৭) মরদেহ।

প্রক্রিয়া অনুযায়ী বেনাপোল সীমান্ত হয়ে বিকেলে এসব মরদেহ বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।

 

 

 

 

মরদেহ হস্তান্তরের সময় কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মো. খালেদ, প্রথম সচিব (কনস্যুলার) মো. জিল্লুর রহমান, দ্বিতীয় সচিব (রাজনৈতিক) ওমর ফারুক আকন্দসহ দূতাবাসের পদস্থ কর্মকর্তারা উপস্থিত থেকে সার্বিক কার্যক্রমে সহায়তা প্রদান করেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।