শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

কনটেন্ট ক্রিয়েটর দ্বীন ইসলাম হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

অনলাইন ড্রেস / ৩৭ প্রকাশিত সময়:
রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর দ্বীন ইসলাম হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা আব্দুল আউয়ালকে (৪৮) গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ রবিবার দুপুরে তাকে কসবা থানায় হস্তান্তর করা হয়েছে।

 

আব্দুল আউয়াল কসবা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মেহারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

 

 

তিনি উপজেলার মেহারি ইউনিয়নের শিমরাইল গ্রামের আব্দুল লতিফ মেম্বারের ছেলে।

র‍্যাব-৯-এর কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরন্নবী জানান, শনিবার রাতে র‍্যাব-৯ ও র‍্যাব-১-এর যৌথ অভিযানে রাজধানীর শেরে বাংলানগর বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আব্দুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়। তিনি দ্বীন ইসলাম হত্যা মামলার প্রধান আসামি। ঘটনার পর থেকে তিনি পলাতক ছি

লেন।প্রসঙ্গত, গত ২৪ মার্চ দুপুরে কসবা উপজেলার মেহারি ইউনিয়নের শিমরাইলে দ্বীন ইসলাম (৩৫) নামের এক কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। ওই ঘটনায় কসবা থানায় মামলা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাদক পাচার নিয়ে একাধিক ভিডিও প্রচারের পরই হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটে।

 

দ্বীন ইসলাম কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের বাসিন্দা সফিকুল ইসলামের ছেলে।

 


More News Of This Category