সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

এনসিপি থেকে কি মেয়র নির্বাচন করছেন মনজুর আলম?

অনলাইন ডেক্স / ৫৪ প্রকাশিত সময়:
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের বাসায় গিয়েছিলেন এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। পরে ওই বাসার সামনে একদল যুবক জড়ো হয়ে নিজেদের জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে আব্দুল্লাহকে নানা প্রশ্ন করছেন এমন কিছু ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সেখানে ঠিক কী হয়েছিল জানতে আব্দুল্লাহর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে এ বিষয়ে বিবিসি বাংলার সাথে কথা বলেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনে সাবেক মেয়র মনজুর আলম।

আগামীতে এনসিপির হয়ে মেয়র নির্বাচন করতে চান, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মানুষ এটা নিয়ে কানাঘুষা করতেছে। আমি তো কাউকে বলি নাই আমি নির্বাচন করবো।’

এ নিয়ে হাসনাত আব্দুল্লাহর সাথে কোনো কথা হয়নি বলেও দাবি করেন তিনি।

মনজুর আলম ২০১০ সালে বিএনপির সমর্থন নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন।২০১৫ সাল পর্যন্ত তিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।


More News Of This Category