শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

উখিয়া সীমান্তে বিপুল ইয়াবা উদ্ধার

অনলাইন ড্রেস / ২৫ প্রকাশিত সময়:
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

কক্সবাজারের উখিয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৮ এপ্রিল) আনুমানিক তিন কোটি টাকা মূল্যের এসব ইয়াবা উদ্ধার করা হয়।

 

বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি টহলদল সীমান্তবর্তী কাটাখাল এলাকায় অবস্থান নেয়। সন্ধ্যা ৬টার দিকে ভারি বৃষ্টির মধ্যে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় এক সন্দেহভাজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করা হলে সে হাতে থাকা একটি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়।

 

 

বিজিবি জানায়, পরবর্তী সময়ে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ওই বস্তা থেকে খাকি রঙের প্যাকেটের ভেতরে বায়ুরোধী অবস্থায় রাখা ১০ কাটে মোট ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে দীর্ঘ তল্লাশির পরও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।

 

উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পালিয়ে যাওয়া চোরাকারবারিকে শনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

 

সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সব সময় কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।


More News Of This Category