শিরোনামঃ

ঈদ আনন্দ করা হলো না নেত্রকোনার ফাতেমার

নেত্রকোনা প্রতিনিধি
ঈদ আনন্দ করা হলো না নেত্রকোনার ফাতেমার
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নেত্রকোনার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে পানিতে ডুবে ফাতেমা আক্তার (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ঘিরে বাড়ি ফেরা পরিবারের সুখ মুহূর্তই পরিণত হয়েছে শোকে।

 

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশের নদীতে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। ফাতেমা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের রুহুল আমীনের মেয়ে।

 

 

স্থানীয় ইউপি সদস্য কামরুল পাঠান জানান, ফাতেমার বাবা-মা দুজনই চাকরির কারণে ঢাকায় বসবাস করেন। ঈদ উদযাপনের উদ্দেশ্যে তারা আজ সকালেই সপরিবারে গ্রামে আসেন। সকালে ফাতেমা আরেকটি শিশুকে সঙ্গে নিয়ে নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে সে পানিতে ডুবে যায় এবং আর ভেসে উঠতে পারেনি।

 

 

পরে তার সঙ্গে থাকা শিশুটি বাড়িতে ফিরে বিষয়টি জানালে স্থানীয়রা দ্রুত নদীতে খোঁজাখুঁজি শুরু করেন এবং আটপাড়া ফায়ার সার্ভিসে খবর দেন।

আটপাড়া ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ মো. আশরাফ আলী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা উদ্ধার অভিযান চালায়। পরে নদী থেকে ফাতেমার লাশ উদ্ধার করে আটপাড়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

আটপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী জানান, লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।

 

পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।