শিরোনামঃ
মোল্লাহাটে সাবেক শ্রমিক লীগ নেতা সোহাগ শেখ গুলিতে নিহত ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত ঝালকাঠিতে সংখ্যালঘু পরিবারের হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঝালকাঠিতে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ৩ বছরের শিশুসহ মাকে উদ্ধার! ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন তথ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর চিন্তা-ভাবনা চলছে : তথ্যমন্ত্রী দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস তথ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর চিন্তা-ভাবনা চলছে : তথ্যমন্ত্রী সাভারে আর্মি ইনস্টিটিউট অব ফিজিওথেরাপির ভিত্তিপ্রস্তর স্থাপন সিটি কর্পোরেশনসমূহের প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীকে পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ঈদে শাকিব খানের সিনেমা দিয়ে খুলছে বগুড়ার ‘মধুবন’

অনলাইন ডেক্স / ৮ প্রকাশিত সময়:
বুধবার, ১১ মার্চ, ২০২৬

টানা লোকসানের কারণে গত বছরের ১৮ সেপ্টেম্বর বন্ধ হয়ে গিয়েছিল বগুড়ার আধুনিক সিনেমা হল ‘মধুবন সিনেপ্লেক্স’। দীর্ঘ বিরতির পর আসন্ন ঈদুল ফিতরের দিন থেকে শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ প্রদর্শনের মাধ্যমে এটি পুনরায় চালু হতে যাচ্ছে। মাঝে কয়েক মাস হলটি কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহৃত হয়েছিল।

মধুবন সিনেপ্লেক্সের মালিক আর এম ইউনুস রুবেল জানান, মাসের পর মাস লোকসান গুনতে গুনতে তারা বাধ্য হয়ে হলটি বন্ধ করেছিলেন।তবে হলের সাথে জড়িয়ে আছে তাদের পারিবারিক আবেগ। তিনি বলেন, সিনেপ্লেক্স টিকিয়ে রাখতে ভালো সিনেমা দরকার। আমরা নির্বাচিত সরকারের অপেক্ষায় ছিলাম। আশা করছি, নতুন সরকার দেশি সিনেমার পাশাপাশি বিদেশি ভালো সিনেমা আমদানির উদ্যোগ নিয়ে আমাদের মতো হল মালিকদের সহযোগিতা করবেন।একসময় বগুড়া জেলাজুড়ে ৩৮টি সিনেমা হল সচল থাকলেও বর্তমানে সেই সংখ্যা নেমে এসেছে মাত্র ৭টিতে। এরই মধ্যে ৩১টি হল ভেঙে ফেলা হয়েছে। এমন সংকটের মুখে মধুবন সিনেপ্লেক্স পুনরায় চালু হওয়া স্থানীয় চলচ্চিত্রপ্রেমীদের জন্য বড় একটি স্বস্তির খবর।


More News Of This Category