ইরানে স্থল অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন
অনলাইন ডেক্স
/ ৪৪
প্রকাশিত সময়:
রবিবার, ২৯ মার্চ, ২০২৬
Share
ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের পরিকল্পনা করছে পেন্টাগন। ওয়াশিংটন পোস্টের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এই অভিযানে খার্গ দ্বীপ এবং হরমুজ প্রণালির কাছাকাছি উপকূলীয় এলাকায় হামলার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।
তবে শনিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো কোনো সেনা মোতায়েনের অনুমোদন দেননি।
প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য স্থল অভিযান পূর্ণাঙ্গ নয়। বরং এতে বিশেষ বাহিনী ও নিয়মিত পদাতিক সেনাদের নিয়ে সীমিত পরিসরে অভিযান চালানো হবে। বিষয়টি নিশ্চিত করতে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃত করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার বলেন, ‘স্থল সেনা ছাড়াই আমরা আমাদের সব লক্ষ্য অর্জন করতে পারি।
তবে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, পরিকল্পনা অনেক দূর এগিয়েছে।অভিযানের সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে হরমুজ প্রণালির কাছে অবস্থিত গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপের কথা ভাবা হচ্ছে। ইরান তাদের উৎপাদিত অপরিশোধিত তেলের প্রায় ৯০ শতাংশ এই দ্বীপের মাধ্যমেই রপ্তানি করে। হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল নির্বিঘ্ন করতেই এই কৌশলগত অবস্থানটিকে টার্গেট করা হতে পারে।
অভিযানের মেয়াদ নিয়ে ভিন্নমত রয়েছে; কেউ বলছেন এটি কয়েক সপ্তাহ চলতে পারে, আবার অন্য একটি সূত্রের মতে, এটি কয়েক মাস স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।এ বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাজ হলো সম্ভাব্য সব ধরনের প্রস্তুতি রাখা, যাতে কমান্ডার-ইন-চিফ (প্রেসিডেন্ট) প্রয়োজনে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন।
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ।উপদেষ্টা: এইচ এন কামরুল ইসলাম, সভাপতি রিপোর্টার্স ইউনিটি মাগুরা।উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )।উপদেষ্টা:অমিত সরকার সহ সভাপতি মহানগর প্রেসক্লাব ফরিদপুর।প্রকাশক ও সম্পাদক : আশিষ কুমার সাহা মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম,সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল,নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার,বার্তা সম্পাদক: বাঁধন সরকার,সহকারী বার্তা সম্পাদক: শংকর কুমার দাস।কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০আঞ্চলিক অফিস: শ্রী অঙ্গন মার্কেট তৃতীয় তলা রুম নং০৭, গোয়ালচামট, ফরিদপুর সদর, ফরিদপুর।ই-মেইল desherprottoy@gmail.comঅফিস ফোন+8809638278137,01783931689,জরুরী প্রয়োজনে -01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।