শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ইরানের সঙ্গে আলোচনায় ব্যর্থ হলে কী করবেন ট্রাম্প?

অনলাইন ডেক্স / ৮৬ প্রকাশিত সময়:
সোমবার, ২৩ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে এবার ইরানের জ্বালানি অবকাঠামোতে আগামী ৫ দিন সব ধরনের সামরিক হামলা স্থগিত রাখতে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে ‘খুব ভালো ও ফলপ্রসূ’ আলোচনা হয়েছে।

যদি এই আলোচনা ব্যর্থ হয় তাহলে দেশটিতে বোমা হামলা চালিয়ে যাবে বলে জানিয়েছেন ট্রাম্প। খবর আলজাজিরা।

এর আগে নিজের স্যোশাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক বার্তায় ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র পাঁচ দিন ইরানের জ্বালানি অবকাঠামোতে কোনো হামলা চালাবে না।

তিনি আরো লেখেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, গত দুই দিনে যুক্তরাষ্ট্র এবং ইরান মধ্যপ্রাচ্যে আমাদের পারস্পরিক বৈরিতার সম্পূর্ণ ও চূড়ান্ত সমাধান নিয়ে অত্যন্ত ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।

তবে তার এই ঘোষণার কিছুক্ষণ পরেই ইরানের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোয় হামলা না চালানোর ইঙ্গিত দিয়েছে ইসরায়েলও। দেশটির সরকারি সূত্রের বরাতে টাইমস অব ইসরায়েল জানায়, তারাও ওয়াশিংটন ও তেহরানের আলোচনার বিষয়ে অবগত।ইসরায়েল সম্ভবত ওয়াশিংটনের পথ অনুসরণ করে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধ রাখবে।


More News Of This Category