শিরোনামঃ
রাজশাহীতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও চড়া দামে বিক্রি: এনএসআইয়ের অভিযানে আটক, জরিমানা রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনে : পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের অবসর ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার : তথ্যমন্ত্রী হরমুজে আটকে থাকা ‘জয়যাত্রা’ নিয়ে কূটনৈতিক চেষ্টা চলছে : নৌপরিবহনমন্ত্রী ইউএইচএফপিও সম্মেলনে প্রধানমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার বিদেশ সফরে গেলেন শামা ওবায়েদ আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় দুই সরকারের ব্যর্থতায় ঋণের কিস্তি আটকাল আইএমএফ শাহ আমানতে কমছে ফ্লাইটের স্থবিরতা, তবে কাটেনি শঙ্কা মোরেলগঞ্জে জাগপা নেতা রাশেদ প্রধানের কুশপুত্তলিকা দাহ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ইউএইচএফপিও সম্মেলনে প্রধানমন্ত্রী

অনলাইন ডেক্স / ৯ প্রকাশিত সময়:
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) নিয়ে আয়োজিত সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী।

জানা গেছে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে এবারই প্রথম বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মাঠ পর্যায়ে স্বাস্থ্য সেবাকে জনগণের কাছে পৌঁছানোর জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের কার্যক্রমকে যুগোপযোগী করা, সার্বিক কার্যক্রম অবহিত হওয়াসহ সরকারের নির্দেশনা তাদের কাছে দেওয়ার জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাতচন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত ও স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা সম্মেলনে উপস্থিত রয়েছেন।

এ সময় শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


More News Of This Category