প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের নির্দেশে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার আহত চিকিৎসক ডা. নাসির আহমেদকে দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। আজ রবিবার সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালে যান ডা. ডোনার।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, শরীয়তপুর সদর হাসপাতালে আহত ডা. নাসির আহমেদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া এবং তার চিকিৎসা ও সার্বিক সহযোগিতার বিষয়ে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।
এ সময় অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার আহত চিকিৎসকের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন ডা. জহিরুল ইসলাম শাকিল, প্রকৌশলী মো. মাহবুব আলম, অধ্যাপক ড. আব্দুস সালাম, সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী, কৃষিবিদ শফিউল আলম দিদার, সাংবাদিক সাঈদ খান, প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরী, ডা. আবুল কেনান, ডা. খালেকুজ্জামান দিপু, ডা. পারভেজ রেজা কাকন, ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, ডা. আমিরুল ইসলাম পাভেল, ডা. আশফাক নবী কনক, ডা. জুবায়ের আবেদিন জিসান, ডা. সুমন, ডা. মেশকাত, ডা. শুভ ও ডা. রাসেল।
প্রতিনিধিদলের সদস্যরা জানান, আহত চিকিৎসকের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তায় জিয়াউর রহমান ফাউন্ডেশন সার্বিকভাবে পাশে থাকবে।