শিরোনামঃ

আবু তাহের কাসেমি নদভীর মৃত্যুতে ধর্মমন্ত্রীর শোক

অনলাইন ডেক্স
আবু তাহের কাসেমি নদভীর মৃত্যুতে ধর্মমন্ত্রীর শোক
🖼️ ফটো কার্ড তৈরি করুন

চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মুহতামিম মাওলানা আবু তাহের কাসেমি নদভীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এমপি।

মন্ত্রী এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবনের কথা উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, ‘প্রয়াত আবু তাহের কাসেমী দ্বীনি শিক্ষা প্রচার ও প্রসারে অসামান্য অবদান রেখে গেছেন। তার মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি।

মরহুম আবু তাহের ২০২৪ সালে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ২০২৫ সালের অক্টোবরে আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ’র চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশ’র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, মরহুম আবু তাহের কাসেমি ৩০ মার্চ (সোমবার ) দুপুরে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানারোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।