শিরোনামঃ

আবুধাবিফেরত দুই যাত্রীর ব্যাগ থেকে ১৩ লাখ টাকার সিগারেট-স্মার্টফোন জব্দ

অনলাইন ডেক্স
আবুধাবিফেরত দুই যাত্রীর ব্যাগ থেকে ১৩ লাখ টাকার সিগারেট-স্মার্টফোন জব্দ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা দুই যাত্রীর লাগেজে তল্লাশি চালিয়ে প্রায় ১৩ লাখ ৫০ হাজার টাকার বিদেশি সিগারেট ও স্মার্টফোন জব্দ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত ১০টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১২৮ ফ্লাইটে আবুধাবি থেকে চট্টগ্রামে আসেন ওই দুই যাত্রী। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে তাদের ব্যাগ তল্লাশি করে এসব পণ্য উদ্ধার করা হয়।

আটক যাত্রীরা হলেন—চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা মোহাম্মদ আরাফাত এবং আমিরাবাদ এলাকার বাসিন্দা মোহাম্মদ রায়হান।

তাদের কাছ থেকে ৬৩০ কার্টন ‘মন্ড’ ব্র্যান্ডের বিদেশি সিগারেট এবং পাঁচটি স্মার্টফোন (একটি আইফোন ও চারটি স্যামসাং) উদ্ধার করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা যায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে কাস্টমস বিভাগ ও কাস্টমস ইন্টেলিজেন্স যৌথভাবে অভিযান পরিচালনা করে। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ও প্রযোজ্য রাজস্ব প্রায় ১৩ লাখ ৫০ হাজার টাকা।

​শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, উদ্ধারকৃত পণ্য বর্তমানে চট্টগ্রাম কাস্টম হাউসের হেফাজতে রাখা হয়েছে।সংশ্লিষ্ট যাত্রীদের কাস্টমস আইনের আওতায় মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।তিনি আরো বলেন, সরকারি রাজস্ব ফাঁকি রোধ এবং অবৈধ পণ্য আমদানি প্রতিরোধে বিমানবন্দরে নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।